Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

নভেম্বরের ১৬ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৬১ লাখ ডলার হয়।

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “নভেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ৫০ লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে।”

তিনি আরও জানান, ১৬ নভেম্বর একদিনে দেশে এসেছে ১৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১,১৮৪ কোটি ৬০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৬.২০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। জুলাই ও আগস্টে যথাক্রমে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন (৩,০৩২ কোটি ৮০ লাখ) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের ১৬ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট টাইম : 08:01:07 pm, Monday, 17 November 2025