Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু?

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিস্তৃত পরিসরে পোস্টাল ব্যালট ব্যবহারের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ভোটারদের করতে হবে অনলাইন নিবন্ধন, যা হবে নতুন চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে।

আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে শুরু হবে নিবন্ধন কার্যক্রম। প্রতিটি দেশ ও অঞ্চলের জন্য পাঁচ দিন করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রবাসী ভোটারদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কোন দেশে কবে নিবন্ধন?

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান—

১৯ নভেম্বর–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার ৫০ দেশে নিবন্ধন

২৪ নভেম্বর–২৮ নভেম্বর: উত্তর আমেরিকার আরও ১৪ দেশ এবং ওশেনিয়ার ২ দেশ

২৯ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপের ৪২ দেশ

৪ ডিসেম্বর–৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের সৌদি আরব

৯ ডিসেম্বর–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়ার ৭ দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশ

১৪ ডিসেম্বর–১৮ ডিসেম্বর: সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি ১৪ দেশ

দেশের ভেতর নিবন্ধন

বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে চান—যেমন নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ জেলার বাইরে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারসহ অন্যান্য যোগ্য ব্যক্তি—তাদের নিবন্ধন করতে হবে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

প্রবাসে কেউ এই সময়ের মধ্যে নিবন্ধন থেকে বাদ পড়লে তাকেও সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

ব্যালট পাঠানোর সময়সূচি

ইসির পরিকল্পনা অনুযায়ী, অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু হলে তা ১৬ থেকে ২৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হবে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু?

আপডেট টাইম : 09:32:19 pm, Tuesday, 18 November 2025