Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ ৬

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের আরও ছয় যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ (১৯ নভেম্বর) সরেজমিনে মুকসুদপুরের ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখণ্ডা গ্রামে গিয়ে দেখা যায়, স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে চলছে শোকের মাতম। প্রিয়জনদের হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

মৃতরা হলেন: উপজেলার পশ্চিম লওখণ্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও পশ্চিম লওখণ্ডা গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে, পশ্চিম লওখণ্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা এবং কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

মৃত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে তার ছেলেসহ কয়েকজন একটি ট্রলারে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাঝপথে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে ট্রলারটি ডুবে যায়। এতে তার ছেলে ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘গত এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম। এখন ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি, আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।’

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উ-জামান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাতে লিবিয়ার আল খুমজ এলাকায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু হয়। অবৈধপথে ইউরোপ যাত্রার এই প্রবণতা বহু তরুণের জীবন কেড়ে নিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ ৬

আপডেট টাইম : 07:45:36 pm, Wednesday, 19 November 2025