Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কুয়েতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সেখানে বসবাসরত বিভিন্ন পেশাজীবী বাংলাদেশিদের সহযোগিতায় প্রবাসী কর্মীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে সেবা প্রদান করেন। রক্তচাপ, রক্তে সুগার, ওজনসহ সাধারণ শারীরিক পরীক্ষা ছাড়াও প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী প্রবাসী এবং কমিউনিটি সংগঠকেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত স্বাস্থ্য ক্যাম্প সফল করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা বাংলাদেশি পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতে কুয়েতের ওয়াফরাসহ অন্যান্য এলাকাতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এর মধ্যে কুয়েতের আবদালি এলাকায় থাকা এক শতাধিক কর্মীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হয়। তাদের যাতায়াতের জন্য দূতাবাস পরিবহন সুবিধাও দেয়। পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আগত আরও চার শতাধিক কর্মীকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেবা প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

কুয়েতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট টাইম : 01:53:13 pm, Sunday, 23 November 2025