Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশি কর্মী নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্কের প্রস্তাব সৌদি আরবের

বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবাখাতের সংশ্লিষ্ট কর্মীদের সৌদি আরবে নিয়োগের জন্য একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ে) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছে সৌদি আরব।

সম্প্রতি রিয়াদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বাসস প্রাপ্ত সরকারি নথি অনুযায়ী, ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাম্প্রতিক সরকারি সফরকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২৪-২৫ সালে ১,২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগের বিষয়টি প্রশংসিত হয়। বাংলাদেশ পক্ষ সৌদি আরবে কর্মরত নার্সদের দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মান সম্পর্কে মতামত চেয়ে ভবিষ্যৎ প্রশিক্ষণ, ভাষাজ্ঞান এবং প্রস্তুতি উন্নয়নে পরামর্শ কামনা করে।

যোগ্য নার্সদের বেসরকারি খাতে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ প্রোমেট্রিক পরীক্ষায় ছাড়ের অনুরোধ জানায় এবং সৌদি সরকারি হাসপাতালের নিয়োগ মডেলের অনুরূপ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেয়।

সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটিজ (এসসিএফএইচএস)-এর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে বাংলাদেশ মূল্যায়ন ও লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর, যৌথ ওয়ার্কিং গ্রুপ বা প্রযুক্তিগত কমিটি গঠন এবং পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব তুলে ধরে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকে জানায়, স্বাস্থ্য খাতে সাম্প্রতিক পরিবর্তনের আগে উভয় দেশ একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছিল, যা নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের সুযোগ রয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে কাজ করছেন।

এছাড়া উল্লেখ করা হয়, বর্তমানে স্বাস্থ্যকর্মী নিয়োগের দায়িত্ব সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তে হেলথ হোল্ডিং কোম্পানি (এইচএইচসি)-এর ওপর ন্যস্ত।

সরকারি নথিতে বলা হয়, সৌদিতে নার্স নিয়োগে সরকারি ও বেসরকারি উভয় খাতে প্রোমেট্রিক পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সৌদি হেলথ কাউন্সিল কর্তৃক পেশাগত যোগ্যতার স্বীকৃতি, নার্স লাইসেন্স এবং চিকিৎসাগত ত্রুটি কাভারের বীমা বাধ্যতামূলক শর্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি কর্মী নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্কের প্রস্তাব সৌদি আরবের

আপডেট টাইম : 10:17:25 am, Monday, 24 November 2025