Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

মন্ত্রণালয় জানায়, ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের কারণে ১৩ হাজার ৭৫০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৮১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬২৪ জন গ্রেপ্তার হন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৬৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপীয়, ৩৪ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি আরব থেকে পালানোর সময় ২৯ জনকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনসহ সহযোগিতার অভিযোগে সৌদিতে বসবাসরত আরও ৩২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩০ হাজার ৫৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে ২১ হাজার ৫৮৬ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য। এ ছাড়া আরও ৪ হাজার ৫৫৫ জনকে ফেরত পাঠানোর কাজ চূড়ান্ত করা হচ্ছে। ইতোমধ্যে ১৪ হাজার ২০৬ জনকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবাসীদের প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি নাগরিকদের অবৈধ অভিবাসন বা সংশ্লিষ্ট কার্যকলাপের তথ্য দিতে মক্কা ও রিয়াদে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবেই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের তথ্য প্রকাশ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট টাইম : 02:36:39 pm, Monday, 24 November 2025