Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে ২৯ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন ১৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অবস্থানরত প্রবাসীদের নিবন্ধন ২৪ নভেম্বর শুরু হয়ে একই সময় পর্যন্ত চলবে।

দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মরক্কো, ঘানা, নাইজেরিয়া, লিবিয়া, তাইওয়ানসহ মোট ৪০টির বেশি দেশ থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিবন্ধন করেছেন ২৯ হাজার ১০০ জন প্রবাসী।

আগামী ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের (সৌদি ব্যতীত) প্রবাসীদের নিবন্ধন গ্রহণ করবে ইসি। বাংলাদেশে বসবাসরত ভোটারদের জন্য নিবন্ধন চলবে ১৯–২৩ ডিসেম্বর।

নিবন্ধন শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোট দিয়ে ফেরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন ভোটাররা।

ইসি জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে এবং এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 11:18:57 am, Tuesday, 25 November 2025