Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু।

আফগান কর্তৃপক্ষ জানায়, খোস্ত প্রদেশের একটি বাড়িতে এই হামলা চালানো হয়। এছাড়া পৃথক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় মধ্যরাতে হামলাটি ঘটে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা নিক্ষেপ করে তা ধ্বংস করেছে।”

তিনি আরও বলেন, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়েসহ ৯ শিশু এবং এক নারী নিহত হয়েছেন।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মুজাহিদ। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

আপডেট টাইম : 11:16:48 am, Tuesday, 25 November 2025