সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের ৫৪তম ‘ঈদ আল ইতিহাদ’ (জাতীয় দিবস) উপলক্ষে বিভিন্ন দেশের দুই হাজার ৯৩৭ বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুক্তিপ্রাপ্তদের আর্থিক জরিমানা পরিশোধে রাষ্ট্রীয় সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আমিরাতের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট চান যাতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পান। একই সঙ্গে বন্দিদের পরিবারের ভোগান্তিও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
আমিরাতে জাতীয় দিবসসহ বিভিন্ন বিশেষ দিন ও ধর্মীয় উপলক্ষে বন্দিমুক্তির নির্দেশ দেওয়ার প্রচলন রয়েছে।

প্রবাস ডেস্ক 



















