Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার

সামরিক প্রশিক্ষণভিত্তিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এর ধারাবাহিকতায় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর মোহাম্মদ ইব্রাহিম ঢাকায় অনুষ্ঠিতব্য ‘ডিএসসিএসসি কোর্স–২০২৬’-এ অংশ নেবেন।

এ উপলক্ষে মেজর ইব্রাহিম বৃহস্পতিবার মালেতে বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশটির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার মেজর ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এমএনডিএফ কর্মকর্তাদের নিয়মিত অংশগ্রহণ দুই দেশের টেকসই প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন। তিনি বলেন, এই প্রতিরক্ষা কূটনীতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি উভয় দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হাইকমিশনার আরও আশা প্রকাশ করেন, প্রশিক্ষণকালে মেজর ইব্রাহিম শুধু পেশাগত দক্ষতা অর্জনই করবেন না, বরং বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিতি লাভ করবেন, যা দ্বিপাক্ষিক জনগুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।

ড. নাজমুল ইসলাম বলেন, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ প্রতিকার সক্ষমতা, দক্ষতা উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। জলবায়ু সহনশীলতা, মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রেও বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের ঘনিষ্ঠ অংশীদার।

বৈঠকে হাইকমিশনার মেজর ইব্রাহিমের প্রশিক্ষণ যাত্রার সফলতা কামনা করেন। পাশাপাশি সদ্য ডিএসসিএসসি–২০২৫ কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করা মালদ্বীপের কর্মকর্তা মেজর আবদুল্লাহ শানীজের অর্জনেরও প্রশংসা করেন। তিনি বলেন, মেজর শানীজের সাফল্য এমএনডিএফ-এর পেশাদারিত্ব ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার

আপডেট টাইম : 12:15:37 pm, Saturday, 29 November 2025