Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় এক সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

সিএনবি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মুষলধারে বৃষ্টির মধ্যেও অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এটি ছিল সিএনবির এমন একটি অভিযান, যেখানে প্রথমবার সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। অভিযানে সিএনবির পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ) অংশ নেন।

অভিযানের সময় কর্মকর্তারা ডরমিটরির দুটি কক্ষে তল্লাশি চালান। প্রথম কক্ষে পাঁচজনকে মাদক-সংক্রান্ত সন্দেহে আটক করা হয় এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। দ্বিতীয় কক্ষে একজনকে আটক করা হয় এবং সেখানে কাঁচের বোতল, কাটা স্ট্র ও মাউথপিসযুক্ত রাবার টিউবসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ভ্যানে করে নেয়া হয়।

অভিযান শেষে সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে–এর ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জেয়ানথাস টং হিয়েং জি বলেন, “সিঙ্গাপুরে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। মাদক-সংক্রান্ত কার্যকলাপ সমাজ, কর্মস্থল বা আবাসস্থলে যেখানেই হোক, কোনো স্থান নেই। এতে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

আপডেট টাইম : 07:08:59 pm, Saturday, 29 November 2025