মধ্যপ্রাচ্যের সাতটি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে আগে এই নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের নিবন্ধন শনিবার সকাল ৬টা থেকে পুনরায় শুরু হয়েছে।
নিবন্ধনের জন্য ইসি অনুরোধ করেছে, ব্যালট প্রাপ্তির ক্ষেত্রে সঠিক ঠিকানা ব্যবহার করতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা, অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।

প্রবাসীর কথা ডেস্ক 



















