Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা দোয়ামুনাজাতের মধ্য দিয়ে আজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। পুরো ইজতেমা ময়দান ‘আমিন… আমিন…’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

ইজতেমা শুরু হয় গত শুক্রবার ফজরের নামাজের পর আম-বয়ানের মাধ্যমে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলীগ অনুসারীরা দাওয়াত-ই-তাবলীগের নানা আলোচনা, মাশোয়ারা ও ইবাদত-বন্দেগিতে অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিদিনই অনুষ্ঠিত হয় বিশেষ বয়ান।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশের শান্তি, বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, জাতির ঐক্য ও মানবতার মঙ্গল কামনা করেন। ইজতেমার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে দায়িত্ব পালন করেছে। ময়দানে চিকিৎসা সেবা দিতে ছিল অস্থায়ী মেডিকেল ক্যাম্পও।

এবারের জোড় ইজতেমায় উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির অংশগ্রহণে তুরাগ তীর আবারও পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে ৫ দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশ সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা স্বস্তি প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

আপডেট টাইম : 01:55:54 pm, Tuesday, 2 December 2025