Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
নতুন আইন

দ্বৈত নাগরিকত্ব পরিহার না করলে নাগরিকত্ব হারাতে হবে মার্কিনদের

যুক্তরাষ্ট্রের সিনেটে ১ ডিসেম্বর ‘দ্য এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে একটি বিল উত্থাপিত হয়েছে। উহাইয়োর রিপাবলিকান সিনেটর বার্নি মরেনো এই বিল প্রস্তাব করেছেন।

বিলের মূল বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের শুধুমাত্র মার্কিন নাগরিকত্বে অনুগত থাকতে হবে। অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তারা মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন। বিল পাশ হলে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্পসহ বহু দ্বৈত নাগরিককে অন্য দেশের নাগরিকত্ব পরিহার করতে হবে।

উত্থাপনকারি সিনেটর বার্নি মরেনো বলেন, “যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া একটি বড় সম্মান এবং বিশেষাধিকার। আপনি যদি সত্যিই আমেরিকান হতে চান, তাহলে একমাত্র মার্কিন নাগরিকত্বই রাখতে হবে এবং মার্কিনির প্রতি একান্তভাবে অনুগত থাকতে হবে। তাই দ্বৈত নাগরিকত্ব পরিহার করা উচিত।”

তবে সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বর্তমানেও বৈধ। এতে বলা হয়েছে, নাগরিকত্ব কেবল স্বেচ্ছায় ত্যাগ করলে বিলুপ্ত হয়, এবং নাগরিকের সম্মতি ছাড়া তা কেড়ে নেওয়া যাবে না। এই বিধান আরও প্রণালীগত করা হয়েছে ১৯৩৯, ১৯৫২ ও ১৯৬৭ সালে।

যদিও আইনি জটিলতার কারণে বর্তমানে নাগরিকত্ব স্বেচ্ছায় না ত্যাগ করলে তা রক্ষা পায়, বিল পাশ হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন করে অন্য দেশের নাগরিকত্ব পরিহার করার তথ্য জানাতে হবে। তা না করলে তাদের মার্কিন নাগরিকত্ব বাতিল করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নতুন আইন

দ্বৈত নাগরিকত্ব পরিহার না করলে নাগরিকত্ব হারাতে হবে মার্কিনদের

আপডেট টাইম : 07:51:07 pm, Wednesday, 3 December 2025