Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৫৫ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেটে দেখা গেছে, আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৫৭০ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে নিবন্ধন করেছেন ২১ হাজার ৫১৬ জন। এরপর যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৬৭৩ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২০ জন, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৬৭ জন এবং কানাডায় ৮ হাজার ৮৯৪ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় ৭ হাজার ৭৪২, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৩৮, জাপানে ৬ হাজার ৮৫১ এবং সংযুক্ত আরব আমিরাতে ৬ হাজার ৩৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসীদের সুবিধা বিবেচনায় নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “অনেক প্রবাসী সময় বৃদ্ধির অনুরোধ করেছিলেন। আমরাও মূল্যায়ন করে দেখেছি যে সময় বাড়ানোর সুযোগ আছে। তাই নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন সারা বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাপটি ডাউনলোড করে যে কেউ ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।”

তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থাও চালু করা হবে। তফসিল ঘোষণার পর পরই ১৫ দিন মেয়াদে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৫৫ হাজার প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 08:25:03 pm, Wednesday, 3 December 2025