Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদানের সুবিধা নিশ্চিত করতে তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যেসব সরকারি চাকরিজীবী নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তারাও প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়েছে।

অ্যাপটি ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এখনো যারা অ্যাপে নিবন্ধন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ইসি।

এ ছাড়া দেশে অবস্থানরত নাগরিকদের অনুরোধ করা হয়েছে—বিদেশে থাকা তাদের স্বজনদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে।

ডাকযোগে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার জন্য প্রবাসীদের তাদের সঠিক ও পূর্ণ ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

আপডেট টাইম : 07:24:00 pm, Wednesday, 3 December 2025