সিলেট পর্ব দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। চায়ের দেশ সিলেটে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল ২০২৫–২৬ মৌসুমের। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে দুটি আকর্ষণীয় ম্যাচ।
প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটানস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স–এর। ম্যাচ শুরু হবে বেলা ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালস–এর বিপক্ষে, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
সিলেট পর্ব শেষে টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে; সেখান থেকে ফেরত আসবে ঢাকায়, যেখানে অনুষ্ঠিত হবে মূল পর্বের বড় লড়াইগুলো। তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ জমিয়ে তুলবে ব্যাট–বলের উত্তাপ।
প্লে–অফের সূচি- ১৯ জানুয়ারি: এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার,২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, ২৩ জানুয়ারি: গ্র্যান্ড ফাইনাল সব গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
এই আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস (নতুন রূপে) ।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দলগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে।
২০২৬ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি
সিলেট ভেন্যু
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ১ | ২৬ ডিসেম্বর ২০২৫ | বেলা ২টা | সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ২ | ২৬ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৭টা | নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৩ | ২৭ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ৪ | ২৭ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ৫ | ২৯ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৬ | ২৯ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ৭ | ৩০ ডিসেম্বর ২০২৫ | বেলা ১টা | সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৮ | ৩০ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬টা | ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স | সিলেট |
| ৯ | ১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস | সিলেট |
| ১০ | ১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ১১ | ২ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ১২ | ২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স | সিলেট |
চট্টগ্রাম ভেন্যু
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ১৩ | ৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৪ | ৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
| ১৫ | ৬ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ১৬ | ৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৭ | ৮ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৮ | ৮ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৯ | ৯ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ২০ | ৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস | চট্টগ্রাম |
| ২১ | ১১ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ২২ | ১১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ২৩ | ১২ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ২৪ | ১২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
ঢাকা ভেন্যু
| ম্যাচ নং | তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ২৫ | ১৫ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস | ঢাকা |
| ২৬ | ১৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস | ঢাকা |
| ২৭ | ১৬ জানুয়ারি ২০২৬ | বেলা ২টা | নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স | ঢাকা |
| ২৮ | ১৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস | ঢাকা |
| ২৯ | ১৭ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস | ঢাকা |
| ৩০ | ১৭ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স | ঢাকা |
| ৩১ | ১৯ জানুয়ারি ২০২৬ | বেলা ১টা | এলিমিনেটর | ঢাকা |
| ৩২ | ১৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | প্রথম কোয়ালিফায়ার | ঢাকা |
| ৩৩ | ২১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬টা | দ্বিতীয় কোয়ালিফায়ার | ঢাকা |
| ৩৪ | ২৩ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭টা | ফাইনাল | ঢাকা |

জ্যেষ্ঠ প্রতিবেদক: 


















