Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চুক্তি বহাল থাকছে সালাউদ্দিনের, বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুলও

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচের সঙ্গে বিসিবির চুক্তি বহালই থাকছে।

আগামী দুই মাস বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। চুক্তি বহাল থাকায় সেই বিশ্বকাপেও দলের সঙ্গে থাকছেন সালাউদ্দিন। তার সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু এক সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে তার কাজ নিয়ে সন্তুষ্ট বিসিবি এবার সেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। টি–টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে থাকছেন সাবেক এই তারকা ব্যাটার।

বিসিবির সূত্র জানায়, আয়ারল্যান্ড সিরিজে আশরাফুলের পারফরম্যান্স গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বোর্ড। শুধু টি–টোয়েন্টি বিশ্বকাপ নয়, তার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির বিষয়টি বিবেচনাধীন। চট্টগ্রামে সিরিজ চলাকালে আশরাফুল ও নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। বিপিএল শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এ ছাড়া টি–টোয়েন্টি বিশ্বকাপেও বর্তমান কোচিং স্টাফ অপরিবর্তিত থাকছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে আপাতত ছুটিতে আছেন ক্রিকেটাররা। তবে বিশ্রাম দীর্ঘায়িত করার সুযোগ থাকছে না। আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুরে টি–টোয়েন্টি দলের জন্য শুরু হচ্ছে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প, যেখানে কোচিং স্টাফের সব সদস্যই উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

চুক্তি বহাল থাকছে সালাউদ্দিনের, বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুলও

আপডেট টাইম : 07:37:33 pm, Thursday, 4 December 2025