Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা কর্মীদের সুখবর দিলো বাংলাদেশ হাইকমিশন

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবেশে সমস্যায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেও দেশটিতে প্রবেশ করতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীর মধ্যে এখন পর্যন্ত মোট ১৭৯ জন কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন।

বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ ৩ ডিসেম্বর তৃতীয় ধাপে আরও ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। এ নিয়ে তিন দফায় মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হলো। এতে কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলে হাইকমিশন উল্লেখ করেছে।

মালয়েশিয়ায় পৌঁছানো নতুন এই ৬০ জন কর্মীকে প্রাথমিকভাবে সেলাঙ্গর রাজ্যের পেতালিং জয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (সিএলএবি)-এর নির্ধারিত আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের জন্য সংক্ষিপ্ত ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এ ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশন এবং সিএলএবি–এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন আগত কর্মীদের মালয়েশিয়ার শ্রম আইন, নিয়ম–কানুন, কর্মপরিবেশ ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতনমূলক দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মজীবনের শুরুতে প্রয়োজনীয় নানা তথ্যও তাদের জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশে আটকে থাকা বাকি কর্মীদের দ্রুত ও সুষ্ঠুভাবে পাঠানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা কর্মীদের সুখবর দিলো বাংলাদেশ হাইকমিশন

আপডেট টাইম : 07:42:14 pm, Thursday, 4 December 2025