Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪ ডিসেম্বর শুরু হওয়া ২০তম আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ অংশ নিয়েছে।

শোকেসে ওয়েলনেস ও বিউটি কেয়ার, স্মার্ট যন্ত্রপাতি, খাদ্য ও পানীয়, চা, ফ্যাশন পোশাক, ফেব্রিক ও চামড়াজাত পণ্য, গৃহসজ্জা সামগ্রী, উপহার ও ভোগ্যপণ্য—মোট ৬টি ক্লাস্টারে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার অসংখ্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

শোকেসের দ্বিতীয় দিন, শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের স্টল ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় হাইকমিশনার বাংলাদেশি রপ্তানিযোগ্য পণ্য ও বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে জানান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক দাতো চং চং তিক। এছাড়া ইনভেস্ট সেলাঙ্গরের ম্যানেজার অং চিং চিং, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে প্রদর্শনীতে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। খাদ্য ও পানীয় পণ্য বিভাগে রয়েছে প্রাণ, আর পাটজাত পণ্য প্রদর্শনে অংশ নিয়েছে জুটেক্স।

বাংলাদেশের স্টলে পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা বিদেশি ক্রেতা ও দর্শকদের নজর কাড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ

আপডেট টাইম : 06:03:02 pm, Friday, 5 December 2025