Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ইভা (৬) ও মনিরা আক্তার (১৭)।

দগ্ধদের সঙ্গে আসা আরফান মিয়া জানান, ভোরের দিকে আগারগাঁও পাকা মার্কেট এলাকায় ইসলামী ফাউন্ডেশনের পাশের ২০৪/এফ নম্বর বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা সবাই মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আগারগাঁও থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কত শতাংশ দগ্ধ হয়েছেন; কিছুক্ষণ পর জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

আপডেট টাইম : 09:09:01 am, Saturday, 6 December 2025