Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষই গোলাগুলির বিষয়টি স্বীকার করেছে, যদিও কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অপরদিকে পাকিস্তান দাবি করছে, আফগান বাহিনী কোনো রকম উসকানি ছাড়াই চামান সীমান্তে গুলি ছুড়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, “আমাদের বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে। দেশের সীমানা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।”

এর মাত্র দুই দিন আগে সৌদি আরবের জেদ্দায় শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল। বৈঠকে বড় কোনো অগ্রগতি না এলেও দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার অঙ্গীকার করেছিল। কিন্তু তার মধ্যেই রাতভর নতুন সংঘর্ষের ঘটনা ঘটল।

গত অক্টোবরেই দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সশস্ত্র সংঘাত ঘটে, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও সাম্প্রতিক বৈঠকের পরপরই ফের উত্তেজনা দেখা দিল।

এদিকে পাকিস্তানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ইসলামাবাদের অভিযোগ, এসব হামলার পেছনে আফগান নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে এবং তারা আফগানিস্তানের মদদ পাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই অস্থির হয়ে উঠেছে। গত অক্টোবরের সংঘাতে শত শত মানুষের প্রাণহানি ঘটে, আর এবার নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আপডেট টাইম : 12:44:41 pm, Saturday, 6 December 2025