Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

মালয়েশিয়ার তেঙ্গানুর হুলু তেঙ্গানু এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রেমিক যুগল। আগামী ২৫ ডিসেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— কালান্তানের মেলর এলাকার বাসিন্দা হাসান শাজালী (৫২) ও গুআ মুসাংয়ের সুযাইমা চে আজিজ (৩৪)। তারা দু’জনই সেকোলাহ কেবানগসান (এসকে) লেবিরে কর্মরত ছিলেন; হাসান শাজালী শিক্ষক এবং সুযাইমা স্কুল ক্যান্টিন কর্মী।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জানা যায়, দম্পতি যাত্রীবাহী একটি টয়োটা ফর্চুনার এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা হুলু তেঙ্গানু থেকে গুআ মুসাং যাওয়ার পথে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এবং চলাচলের জন্য নিষিদ্ধ রাস্তার অংশে প্রবেশ করেছিলেন। ওই সময় গাড়িটি স্কিড করে নিচে পড়ে যায় এবং ধাক্কায় দু’জনই গাড়ির বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মরদেহ দুটি উদ্ধার করে হুলু তেঙ্গানু হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭–এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

আপডেট টাইম : 09:22:02 am, Saturday, 6 December 2025