Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীতের আমেজ হঠাৎ করেই তীব্র হয়ে উঠেছে। ডিসেম্বরের প্রথম দিকেই হিমেল বাতাস ও দৃষ্টিসীমা কমিয়ে দেওয়া কুয়াশায় পুরো জেলার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার ওই পরিমাপে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, ফলে ভোর থেকেই শীতের প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হয়। স্থানীয়রা জানান, হাত-পা অবশ হয়ে আসার মতো ঠান্ডা অনুভূত হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। পরবর্তী তিন দিন (বুধবার থেকে শুক্রবার) তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রিতেই স্থির ছিল।

শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গভীর কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ১২ ডিগ্রিতে স্থির থাকার পর তাপমাত্রা আবার নিচে নেমে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এ পরিস্থিতি দেখা দেওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

আপডেট টাইম : 09:02:20 am, Saturday, 6 December 2025