Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের পুলিশ কমিশনার ইসমাইল নাভিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) মালদ্বীপ পুলিশ কমিশনারের সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ সংক্রান্ত তথ্য মালদ্বীপ পুলিশ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আলোচনায় মালদ্বীপ পুলিশ সার্ভিস এবং বাংলাদেশ পুলিশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষভাবে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় ও পেশাদার সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম ও বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে কথা হয়।

মালদ্বীপের পুলিশ কমিশনার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পুলিশিং ও জাতীয় নিরাপত্তা জোরদারে যৌথ প্রচেষ্টা সম্প্রসারণে মালদ্বীপ পুলিশ সার্ভিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পরে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে সাক্ষাৎ শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালদ্বীপের পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট টাইম : 09:54:56 pm, Monday, 8 December 2025