Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে হৃদরোগে একই দিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) পৃথক দুটি ঘটনায় রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতদের একজন কামাল আহমেদ (৪৮)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। ২০০৬ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যান। গত চার–পাঁচ দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

অন্যজন সেলিম উদ্দিন (৬৪)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মালদ্বীপে কর্মরত ছিলেন। একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই প্রবাসীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তাদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে পরিবারের সদস্যরা সরকারি সহযোগিতা কামনা করেছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসীদের সহায়তায় মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালদ্বীপে হৃদরোগে একই দিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেট টাইম : 02:48:45 pm, Monday, 8 December 2025