ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দ্রুতগতিতে নিবন্ধন করছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৭৮১ জন পুরুষ এবং ২১ হাজার ২৩১ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের সংখ্যাগুলো— সৌদি আরব ৬৩,০৩৪ যুক্তরাষ্ট্র: ২০,০৪৯ ,কাতার: ১৬,৩২৬ ,সংযুক্ত আরব আমিরাত: ১৪,৮৬৩,মালয়েশিয়া: ১৩,৭৪১,সিঙ্গাপুর: ১৩,১৬৫,যুক্তরাজ্য: ১২,০১৪,দক্ষিণ কোরিয়া: ৯,৫৪৯,কানাডা: ৯,৫০১,ওমান: ৯,৪৫৩,ইতালি: ৮,৩৯০,অস্ট্রেলিয়া: ৮,০৩৭ ।
প্রবাসীদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ চালু হওয়ায় বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















