Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

৩০ ডিসেম্বর ঢাকায় এনআরবি গ্লোবাল কনভেনশন

আগামী ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, পেশাজীবী ও নীতি-নির্ধারকদের অংশগ্রহণে এটি হবে এ যাবৎকালের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সমাবেশ।

এনআরবি জানায়, রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে ২৫টির বেশি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি পেশাজীবীসহ নানা পেশার মানুষ অংশ নেবেন। পাশাপাশি আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল–দুবাই, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে।

এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন। এতে করে দেশীয় ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের নেটওয়ার্কিং আরও জোরদার হবে বলে আয়োজকদের প্রত্যাশা। পাশাপাশি সরকারে উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকরাও কনভেনশনে উপস্থিত থাকবেন।

আয়োজক হিসেবে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড। সহ-আয়োজক এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

দিনব্যাপী এই কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি এবং তথ্যপ্রযুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করা হবে। এসব সেমিনারে অংশ নেবেন দেশ-বিদেশের বরেণ্য কী-নোট স্পিকার ও বিশেষজ্ঞরা। একই সঙ্গে দেওয়া হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’, যা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা জানাতে প্রদান করা হবে।

এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন,“এবারের এনআরবি কনভেনশনের প্রধান লক্ষ্য দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। আমরা চাই দ্বিমুখী সম্পর্ক গড়ে উঠুক—যেখানে প্রবাসী উদ্যোক্তারা দেশের উন্নয়ন ও বিনিয়োগে এগিয়ে আসবেন এবং বিদেশে কর্মরত দক্ষ পেশাজীবীরা দেশীয় উদ্যোক্তাদের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

৩০ ডিসেম্বর ঢাকায় এনআরবি গ্লোবাল কনভেনশন

আপডেট টাইম : 11:43:27 pm, Tuesday, 9 December 2025