Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

কানাডা ও সৌদি আরব থেকে ৩৭৫ কোটি টাকায় আসছে ৮০ হাজার টন সার

সরকার কানাডা ও সৌদি আরব থেকে মোট ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৭৫ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৫২০ টাকা। পাশাপাশি ১৯৪ কোটি টাকায় ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির সঙ্গে মোট ৬ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে নিয়মিত আমদানির পরিমাণ ৩ লাখ ৩০ হাজার টন এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত ৩ লাখ টন সার আনার চুক্তি রয়েছে।

চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টনের মূল্য ৪১৩.৪৬ মার্কিন ডলার ধরে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ১ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪০০ মার্কিন ডলারে—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০৩ কোটি ৯ লাখ ১৫ হাজার ৫২০ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মেট্রিক টন এমওপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১.৫০ মার্কিন ডলার। মোট সার কেনা হবে ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৭২ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে ২০২৫–২৬ অর্থবছরে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের পর মাত্র একটিই দরপত্র জমা পড়ে, যা আর্থিক ও কারিগরি উভয় ক্ষেত্রে রেসপনসিভ বলে বিবেচিত হয়। টেন্ডার মূল্য অনুযায়ী মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই থেকে ফসফরিক এসিড কেনা হবে ১৯৪ কোটি ২৩ হাজার ৮৭২ টাকায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

কানাডা ও সৌদি আরব থেকে ৩৭৫ কোটি টাকায় আসছে ৮০ হাজার টন সার

আপডেট টাইম : 02:17:19 pm, Wednesday, 10 December 2025