Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের জন্য নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট বিষয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৮ ডিসেম্বর) দূতাবাসের আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এসব নির্দেশনা প্রদান করা হয়।

দূতাবাস জানায়, কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা জানা, প্রয়োজনীয় সমাধান গ্রহণ, সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়।

এই ধারাবাহিকতায় ডিসেম্বর ২০২৫-এর গণশুনানি ৮ ডিসেম্বর দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উপস্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

গণশুনানিতে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কুয়েত থেকে ভোট প্রদানের নিয়মাবলি উপস্থাপন করা হয়।

উপস্থাপনায়—তালিকাভুক্তির ধাপ,অ্যাপ ব্যবহারের নিয়ম,ভোট পাঠানোর প্রক্রিয়া,ব্যালটের গোপনীয়তা ও সতর্কতামূলক বিষয় এসব বিস্তারিত ব্যাখ্যা করা হয়।

এ সময় উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দূতাবাস কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

পোস্টাল ভোট নিয়ে কুয়েত প্রবাসীদের জন্য নির্দেশনা

আপডেট টাইম : 01:03:16 pm, Wednesday, 10 December 2025