Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মোট ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ২ লাখ ৭০ হাজার ২১ জন পুরুষ এবং ২২ হাজার ৭৬৭ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনের সংখ্যা- সৌদি আরব: ৮০,০৮৫,কাতার: ২২,৩৫০, যুক্তরাষ্ট্র: ২০,৫৭৬,সংযুক্ত আরব আমিরাত: ১৮,৬৫১,মালয়েশিয়া: ১৬,৭৬৭,সিঙ্গাপুর: ১৪,৭৭০,যুক্তরাজ্য: ১৩,৩৭১,ওমান: ১১,৪৫৭,কানাডা: ৯,৭৭৯,দক্ষিণ কোরিয়া: ৯,৫৮৫, ইতালি: ৯,৫৮১ ,অস্ট্রেলিয়া: ৮,২০৭ ।

নির্বাচনী দায়িত্ব পালনের কারণে নিজ এলাকায় ভোট দিতে না পারবেন এমন সরকারি চাকরিজীবীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসির বার্তায় বলা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, অন্য এলাকায় থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। সারা বিশ্বের যেকোনো স্থান থেকেই অ্যাপ ব্যবহার করে প্রাপ্তবয়স্ক বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন।

প্রবাসীদের অনুরোধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ঠিকানা সংশোধনের সময় ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়িয়েছে ইসি।

তবে অন্যান্য দেশের ভোটারদের জন্য ঠিকানা সংশোধনের সুযোগ আর নেই।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। প্রয়োজন হলে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানাও দেওয়া যেতে পারে। ঠিকানা ভুল হলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করা হয়।

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে।নিবন্ধনের সময় ব্যবহার করতে হবে সেই দেশের মোবাইল নম্বর । বিদেশে ব্যালট পাওয়ার জন্য সঠিক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 01:52:46 pm, Wednesday, 10 December 2025