Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
তফসিল ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেন।

সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল জমা: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা শুরু: ২২ জানুয়ারি, প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, ৩০০ আসনেই ।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে—পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২, তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ ।

এবারের নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে—পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭, নারী ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২ ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

তফসিল ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

আপডেট টাইম : 10:40:34 pm, Thursday, 11 December 2025