Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ত্রিদেশীয় সহযোগিতা জোরদারে একমত ঢাকা-লন্ডন-মালে

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ, যুক্তরাজ্য ও মালদ্বীপের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকটি উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মো. হাবিবুর রহমান বলেন, তিন দেশের প্রতিনিধি পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক কূটনীতির ওপর গভীর অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির মতো বিষয়গুলোতে মতবিনিময় হয়।

যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো তার কূটনৈতিক মিশনের অগ্রাধিকার, লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন। তিনি পূর্ববর্তী ঢাকায় কূটনৈতিক দায়িত্বকাল স্মরণ করে বাংলাদেশের সংস্কৃতি, আতিথেয়তা এবং আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ হাইকমিশনার নাজমুল ইসলাম মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে মালদ্বীপ সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। উভয় পক্ষই কার্যকর শ্রম ব্যবস্থাপনা এবং মানব নিরাপত্তাকে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখেন।

বৈঠকে ত্রিপক্ষীয় যৌথ সক্ষমতা উন্নয়ন কর্মসূচির সম্ভাবনা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সম্ভাব্য অবদানও আলোচনা করা হয়। উভয় হাইকমিশনার কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠক শেষে দুই দেশের হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন, ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ এবং ত্রিপক্ষীয় সহযোগিতা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গঠনে যৌথ লক্ষ্যগুলোকে আরও শক্তিশালী করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ত্রিদেশীয় সহযোগিতা জোরদারে একমত ঢাকা-লন্ডন-মালে

আপডেট টাইম : 01:53:38 pm, Thursday, 11 December 2025