Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন

মালয়েশিয়ায় সঞ্চয় স্কিম প্রভিডেন্ট ফান্ডে ১৩ লাখ বিদেশি কর্মী নিবন্ধন করেছেন। চলতি বছরের ১ অক্টোবর স্কিমটি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ হাজার নিয়োগকর্তার মাধ্যমে এ কর্মীরা নিবন্ধিত হয়েছেন, বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্মী সঞ্চয় তহবিল (কেডব্লিউএসপি)।

কেডব্লিউএসপি জানিয়েছে, দায়িত্বশীল ও আইনসম্মত নিয়োগকর্তাদের মধ্যে এটি একটি ইতিবাচক সূচনা। তবে কিছু নিয়োগকর্তা এখনও বাধ্যতামূলক অবদান প্রদানে ব্যর্থ হচ্ছেন, যা বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এই পরিস্থিতিতে কেডব্লিউএসপি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সঙ্গে কৌশলগত নোট অব আন্ডারস্ট্যান্ডিং (এমওসি) স্বাক্ষর করেছে। এতে উভয় সংস্থা আরও নির্ভরযোগ্য ও নিরাপদভাবে তথ্য বিনিময় করতে পারবে, যেমন অস্থায়ী কর্মভিসা (PLKS) ও বৈধ কর্মসংস্থানের অনুমোদিত পাস সংক্রান্ত তথ্য।

কেডব্লিউএসপিএর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সাযালিজা জাইনুদ্দিন বলেন, এই সমন্বয় কর্মীদের পরিচয় যাচাই শক্তিশালী করবে, নিবন্ধন প্রক্রিয়াকে দ্রুততর করবে এবং বাধ্যতামূলক অবদানের কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, ১ অক্টোবর ২০২৫ থেকে বাধ্যতামূলক অবদানের পূর্ণ কার্যকরী প্রয়োগ শুরু হলে এই সমন্বিত ডেটা সিস্টেম যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন

আপডেট টাইম : 10:36:36 pm, Thursday, 11 December 2025