Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশ–মঙ্গোলিয়া ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং মঙ্গোলিয়ার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন নাসিমুল গনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘আমাদের উচিত এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা, যাতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়।’

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বলেন, ভবিষ্যতে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্যও ভিসা অব্যাহতির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মঙ্গোলিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও ও বাংলাদেশে মঙ্গোলিয়ার অনারারি কনস্যুল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল। বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত উইং) মোহাম্মদ নুরে আলমসহ অন্যান্য কর্মকর্তা।

স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তিতে মোট ১১টি অনুচ্ছেদ রয়েছে। চুক্তি অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অপর দেশে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন ভিসামুক্তভাবে অবস্থান করতে পারবেন। চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে, তবে যে কোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ দিয়ে এর অবসান ঘটাতে পারবে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করে আসছে। এখন পর্যন্ত মোট ৩৪টি দেশের সঙ্গে এমন চুক্তি করেছে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশ–মঙ্গোলিয়া ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : 11:42:15 am, Friday, 12 December 2025