Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩১ অভিবাসী

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে ‘অপস কুটিপ’ নামে বিশেষ অভিযানে ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুয়ালালামপুরের মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রীসহ স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত মোট ৬০ জন বিদেশিকে এলোমেলোভাবে তল্লাশি করেন।

তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ৩১ জনের মধ্যে সর্বাধিক ১১ জন বাংলাদেশি। এছাড়া ভারত ৮ জন, পাকিস্তান ৭ জন, ইন্দোনেশিয়া ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিক রয়েছেন।

পরিচালক আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩–এর সেকশন ১৫(১)(সি) অনুযায়ী ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান (ওভারস্টে) করার অভিযোগে আটক হয়েছেন। বাকি সবাইকে সেকশন ৬(১)(সি) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩১ অভিবাসী

আপডেট টাইম : 11:50:11 am, Friday, 12 December 2025