মালদ্বীপের পররাষ্ট্র সচিব ফাতিমাথ ইনায়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।
স্থানীয় সময় বৃহস্পতিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক কল্যাণে নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

প্রবাসীর কথা ডেস্ক 



















