Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসী আটক হয়েছেন। শনিবার জোহর জয়ার আশপাশের এলাকায় চালানো এই অভিযানে কেউ কেউ গ্রেফতার এড়াতে ভবনের ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে ধরা পড়ে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাজ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট শাখার ২৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

বিভাগটি জানায়, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে। অভিযোগ ছিল, কয়েকটি দোকানঘর ও আবাসিক ভবনে অবৈধ প্রবাসীরা বসবাস করছেন এবং অবৈধভাবে কাজ করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আকস্মিক অভিযানের সময় ওই প্রবাসীরা দোকানঘরগুলোতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ভবনের ছাদে লুকিয়ে পড়েন। তবে ইমিগ্রেশন সদস্যদের তৎপরতায় সবাইকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন— ইন্দোনেশিয়ার ২, মিয়ানমারের ১২, পাকিস্তানের ১১ এবং বাংলাদেশের ৮ জন। এছাড়া নারী প্রবাসীর মধ্যে মিয়ানমারের ১২ ও ইন্দোনেশিয়ার ৪ জন রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, আটকদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, তাদের কারও বৈধ ভ্রমণ নথি নেই এবং কেউ কেউ নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

আটকদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানায়, অবৈধ অভিবাসন দমন করার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে রাজ্যের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় থাকে এবং জোহর অবৈধ অনুপ্রবেশমুক্ত রাখা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৯ প্রবাসী আটক

আপডেট টাইম : 05:36:05 pm, Sunday, 14 December 2025