Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, পুলিশ সংস্কার কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং এ কার্যক্রমে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত ব্যবস্থার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

আইজিপি বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের জন্য নেওয়া নিবিড় ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা এবং বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা দেন। একই সঙ্গে পুলিশ সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : 06:18:27 pm, Monday, 15 December 2025