Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত উসমান দেম্বেলে

ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা ফুটবলার হিসেবেও স্বীকৃতি পেলেন উসমান দেম্বেলে। ২০২৫ সালের ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় আয়োজিত ফিফা গালা অনুষ্ঠানে ১২টি বিভাগে বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার, যেখানে শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে দেম্বেলের মাথায়।

গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে দেম্বেলে ছিলেন দুর্দান্ত ছন্দে। ফরাসি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ— তিনটি প্রতিযোগিতাতেই গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পিএসজির সাফল্যের পেছনেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এ ছাড়া ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে পৌঁছাতেও বড় অবদান রাখেন দেম্বেলে। ফরাসি সুপার কাপে দলের জয়সূচক একমাত্র গোলটিও আসে তার পা থেকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫টি গোল করেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই ছিল আটটি গোল।

অন্যদিকে, ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। দেম্বেলের মতো তিনিও সদ্য ব্যালন ডি’অর জয়ের স্বীকৃতি পেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত উসমান দেম্বেলে

আপডেট টাইম : 11:44:39 am, Wednesday, 17 December 2025