Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব

সৌদি আরব শিল্প লাইসেন্সপ্রাপ্ত কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ‘প্রবাসী ফি’ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (সিইডিএ)-এর সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় শিল্প খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে নেতৃত্বের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে। এর মাধ্যমে দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করা, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য।

একই সঙ্গে জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার সৌদি আরবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পরিকল্পনায় শিল্প খাতকে অর্থনৈতিক রূপান্তরের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরায়েফ বলেন, শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য ফি প্রত্যাহারের সিদ্ধান্ত টেকসই শিল্পায়নের গতি আরও বাড়াবে। এ উদ্যোগের জন্য তিনি সৌদি বাদশা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন, এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

প্রবাসী শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব

আপডেট টাইম : 08:03:31 pm, Thursday, 18 December 2025