Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

সৌদিতে অনুমতি ছাড়াই নির্বাচনী সভা, একাধিক বাংলাদেশি আটক

সৌদি আরবের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা ও প্রচার কার্যক্রমে জড়িত থাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ বিষয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহরে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ, দলবদ্ধ নির্বাচনী প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আইনবিরোধী তথ্য প্রচারের অভিযোগে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।

এই পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজন, নির্বাচনী প্রচারে অংশগ্রহণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে প্রবাসীদের সৌদি আরবের প্রচলিত আইন, বিধি ও স্থানীয় নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

সৌদিতে অনুমতি ছাড়াই নির্বাচনী সভা, একাধিক বাংলাদেশি আটক

আপডেট টাইম : 01:15:57 pm, Thursday, 18 December 2025