Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫ লাখ ২১ হাজার ৬৪০ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬৬ জন, নারী ভোটার ৩২ হাজার ৫৭২ জন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা দিকে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এজন্য আগ্রহীদের নির্ধারিত অ্যাপে নিবন্ধন করতে হচ্ছে। গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, লিবিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ানসহ আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার একাধিক দেশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে ব্যালট পাঠিয়ে দিতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

আপডেট টাইম : 01:29:20 am, Saturday, 20 December 2025