Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেয়।

এ ঘটনার পর হাইকমিশনার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, সংশ্লিষ্ট পরিবার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে এবং হুমকি অনুভব করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

আপডেট টাইম : 07:26:29 pm, Monday, 22 December 2025