Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়েতের আবু-হালিফা রিসোর্টে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শ্রমবাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে দক্ষ জনশক্তি রপ্তানি ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ. হ. জুবেদের সঞ্চালনায় সভায় কুয়েতের বিভিন্ন কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

আলোচকরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। এসময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল হাই ভুইয়া, আবুল বাশার, সারোয়ার আলম, তৌহিদুল আলম চৌধুরী, মো. কামাল হোসেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম।

সাংবাদিক নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন মো. হেবজু মিয়া, সাদেক রিপন, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ এবং মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। বক্তারা প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

কুয়েতে টেকসই শ্রমবাজার: প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান

আপডেট টাইম : 08:06:35 pm, Tuesday, 23 December 2025