Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আজ শুভ বড়দিন

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মবিশ্বাস অনুযায়ী, ধর্মপ্রবর্তক যিশু খ্রিষ্ট বেথলেহেমে ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন স্মরণে বিশ্বজুড়ে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় আজ বড়দিন পালন করছে। প্রার্থনা, ধর্মীয় আচার, সংগীতানুষ্ঠান ও পারিবারিক আনন্দের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

বড়দিন উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। গত সন্ধ্যা থেকেই অনেক গির্জা ও তারকা হোটেলে করা হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন গির্জায় গত রাতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা, আর আজ সকাল থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিক প্রার্থনা।

আজ সরকারি ছুটি থাকায় খ্রিষ্টান পরিবারগুলোতে বিশেষ খাবার ও কেক তৈরির আয়োজন করা হয়েছে। অনেক এলাকায় ধর্মীয় সংগীত ও কীর্তনের আয়োজনও দেখা গেছে। এ ছাড়া আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে অনেকে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন।

রাজধানীর অভিজাত হোটেলগুলোতে বড়দিন উপলক্ষ্যে বসানো হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজের প্রতিকৃতি, সাজানো হয়েছে হোটেলের অভ্যন্তরীণ পরিবেশ।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতেই যিশু খ্রিষ্ট পৃথিবীতে আগমন করেছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আজ শুভ বড়দিন

আপডেট টাইম : 12:24:06 pm, Thursday, 25 December 2025