Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টাল ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও বেশি ভোটারকে এই বিশেষ ভোটিং ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে।’ বুধবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় আগের একটি বার্তা প্রত্যাহার করে গণমাধ্যমকে ৩১ ডিসেম্বরকে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের চূড়ান্ত সময় হিসেবে প্রচারের অনুরোধ জানিয়েছেন।

এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনো নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ভোটিংয়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

আপডেট টাইম : 12:25:17 pm, Thursday, 25 December 2025