Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এ পর্যন্ত ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, গত ছয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২ লাখ ২ হাজার ৮৮৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫৯ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৫৭ হাজার ৮৫৯ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব শীর্ষে রয়েছে, যেখানে ১ লাখ ৫৪ হাজার ৬৯২ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫৭ হাজার ৩১৬, ওমানে ৪৩ হাজার ২০৬, মালয়েশিয়ায় ৪০ হাজার ৩৩৩, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৬৬২ এবং যুক্তরাষ্ট্রে ২৫ হাজার ৫০০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন ভোটার। জেলাভিত্তিক হিসেবে নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা, যেখানে ৬৬ হাজার ৫৯২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এরপর ঢাকায় ৫৮ হাজার ৫৮৫, চট্টগ্রামে ৫৭ হাজার ৪৫৮, নোয়াখালীতে ৩৮ হাজার ১১৮, সিলেটে ২৮ হাজার ৬৭ এবং চাঁদপুরে ২৬ হাজার ৩৫৬ জন ভোটার নিবন্ধন করেছেন।

আসনভিত্তিক হিসাবেও কিছু এলাকায় নিবন্ধনের হার তুলনামূলক বেশি। ফেনী-৩ আসনে ১০ হাজার ৭৭৯ জন ভোটার নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৪১০, কুমিল্লা-১০ আসনে ৮ হাজার ৯৩৫ এবং নোয়াখালী-১ আসনে ৮ হাজার ৮৩২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

ইসি সূত্র জানায়, গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে কুয়েতে ১০ হাজার, যুক্তরাজ্যে ১০ হাজার ৫০০, কাতারে ১ হাজার ৫০০, পোল্যান্ডে ১ হাজার, বাহরাইনে ৪ হাজার ৫০০, মরিশাসে ৫০০, বেলজিয়ামে ২০০, আয়ারল্যান্ডে ৭০০, স্পেনে ১ হাজার ৫০০, সুইডেনে ৪৮৮, ডেনমার্কে ৬০০ এবং পর্তুগালে ২ হাজার ৫০০ ব্যালট প্রেরণ করা হয়। এর আগে কাতার, ওমান, সৌদি আরব, কুয়েত, ইতালি, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বুধবার নির্বাচন কমিশন এ সময়সীমা বৃদ্ধি করেছে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং বিশ্বের ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 02:05:48 pm, Thursday, 25 December 2025