Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ১০ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে পাঠানো হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকাগামী এসব ফ্লাইট নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দরে নামতে না পারায় বিকল্প হিসেবে নিকটবর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের দাপট বাড়ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় শীত ও কুয়াশার প্রভাব বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ১০ ফ্লাইট

আপডেট টাইম : 11:26:14 am, Saturday, 27 December 2025