Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে দেশের অধিকাংশ নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ঢাকা–চাঁদপুর, ভোলা–বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল স্থগিত করা হয়েছে। চলমান নৌযানগুলোকে নিরাপদ স্থানে নদীর তীরে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

এদিকে এর আগেই কুয়াশার প্রভাবে গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার ডিজিএম আবদুস সালাম জানান, সন্ধ্যার পর থেকেই থেমে থেমে কুয়াশা দেখা দিলেও রাত ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফলে পদ্মা নদীতে নৌপথের মার্কিং বাতি স্পষ্ট না থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

একই কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, পাটুরিয়া প্রান্তে ছয়টি এবং নদীর মাঝখানে তিনটি ফেরি আটকে রয়েছে।

তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্বে পুরো নৌপথ ঢেকে যাওয়ায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে। এ কারণে ফেরিসহ সব নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলে পরিস্থিতি পর্যালোচনা করে চলাচল পুনরায় শুরু করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

আপডেট টাইম : 01:14:01 am, Saturday, 27 December 2025